Monday, October 12, 2026
বাড়ি রাজ্য টিলাবাজারে শিক্ষক বদলির প্রতিবাদে ছাত্রদের পথ অবরোধ

টিলাবাজারে শিক্ষক বদলির প্রতিবাদে ছাত্রদের পথ অবরোধ

টিলাবাজারে শিক্ষক বদলির প্রতিবাদে ছাত্রদের পথ অবরোধ

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ৩০ জুলাই  : টিলাবাজার ফাজিল মাদ্রাসার শিক্ষক সিরাজুল ইসলামের বদলির প্রতিবাদে বুধবার টিলাবাজার - বাবুর বাজার ও টিলাবাজার-রাঙাউটি সড়কে পথ অবরোধ করল মাদ্রাসার ছাত্রছাত্রীরা। তাদের দাবি, শিক্ষক স্বল্পতায় ভুগছে এই মাদ্রাসাটি। ষষ্ঠ শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত প্রায় ৩ শতাধিক ছাত্র-ছাত্রী রয়েছে। শিক্ষক শিক্ষিকার সংখ্যা ছয় থেকে সাত জন। এই অবস্থায় অভিজ্ঞ পিজিটি শিক্ষক সিরাজুল ইসলামের বদলি মানবে না। ছাত্রদের বক্তব্য দীর্ঘদিন ধরে এই মাদ্রাসা বিদ্যালয়ে শিক্ষক সংকট রয়েছে।

 এর মধ্যে মঙ্গলবার বিদ্যালয়ে পিজিটি শিক্ষক সিরাজুল ইসলামকে বদলি করেছে দপ্তর। দপ্তর যদি তাদের দাবি কর্ণপাত না করে তাহলে ও নির্দিষ্টকালের জন্য আন্দোলন চলবে বলে জানিয়েছেন তারা।  পরবর্তী সময় তাদের সংশ্লিষ্ট দপ্তর থেকে আশ্বস্ত করা হয় বিষয়টি দেখা হবে। কিন্তু সেই শিক্ষককে ফিরিয়ে আনা হবে নাকি সে শিক্ষকের পরিবর্তে অন্য শিক্ষককে মাদ্রাসায় দায়িত্ব দেওয়া হবে সেটাই এখন দেখার বিষয়। তবে বদলি সাধারণ নিয়ম। সেই নিয়ম মেনে চলতে হয় শিক্ষক শিক্ষিকাদের।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha