Monday, October 12, 2026
বাড়ি রাজ্য স্কোরপিও এবং বালি বুঝাই লরির মধ্যে সংঘর্ষে আহত ২

স্কোরপিও এবং বালি বুঝাই লরির মধ্যে সংঘর্ষে আহত ২

স্কোরপিও এবং বালি বুঝাই লরির মধ্যে সংঘর্ষে আহত ২

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ২৯ জুলাই : স্কোরপিও এবং বালি বুঝাই লরির মধ্যে সংঘর্ষ রাজধানীর শহরতলি রানী খামার এলাকায়। আহত হয় দুজন। ঘটনা মঙ্গলবার ভোর পাঁচটার নাগাদ। স্থানীয়রা জানান দুটি স্কোরপিও অতিরিক্ত গতিতে আসে, এতে একটি স্করপিও গাড়ির লরির সঙ্গে সংঘর্ষ হয়। কিছুক্ষণ পর ঘটনার খবর পেয়ে দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছায়। তারা আহতদের উদ্ধার করে হাসপাতাল পাঠানোর ব্যবস্থা করে।

 স্থানীয়দের বক্তব্য রাস্তাটি এক প্রকার ভাবে ওয়ান ওয়ে বলা চলে। কিন্তু প্রতিদিন এ রাস্তা দিয়ে নেশা সামগ্রী থেকে শুরু করে বিভিন্ন বেআইনি কার্যকলাপ চালানো হয়। আশেপাশে বাড়ি ঘরের মানুষজন এই রাস্তা দিয়ে চলাচল করতে আতঙ্কে ভুগছে। শ্রীনগর থানার পুলিশ এবং আমতলী থানা পুলিশের কোনরকম ভূমিকা নেই। এদিন রাস্তার মধ্যে কোন পথচারী না থাকায় প্রানে বেঁচে যায়। তবে স্কোরপিও গাড়ি দুটি কি কারণে এত দ্রুত গতিতে যাওয়ার চেষ্টা করেছিল সেটা নিয়ে অনেকের মধ্যে সংশয়ে রয়েছে। কারণ ঘটনার পর অপর স্কোরপিওটি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha