Monday, August 17, 2026
বাড়ি রাজ্য কমন সার্ভিস সেন্টার দিবস উদযাপন

কমন সার্ভিস সেন্টার দিবস উদযাপন

কমন সার্ভিস সেন্টার দিবস উদযাপন

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ১১ জুলাই : ১৬ তম কমন সার্ভিস সেন্টার দিবস উদযাপন করা হয় সুকান্ত একাডেমীতে। এইদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, তথ্য ও প্রযুক্তি দপ্তরের সচিব কিরণ গিত্তে সহ অন্যান্যরা। অনুষ্ঠানে আলোচনা করতে গিয়ে মেয়র দীপক মজুমদার বলেন ভারতে ডিজিটাল রূপান্তরের ক্ষেত্রে সিএসসি-র গুরুত্ব অপরিসীম।

ত্রিপুরা রাজ্যের ১ হাজার ১৭৮ টি গ্রাম পঞ্চায়েত ইতিমধ্যে সিএসসি-র আওতায় চলে এসেছে। সিএসসি থেকে বিভিন্ন পরিষেবা দেওয়া হয়ে থাকে। আগরতলা পুর নিগম এলাকার পেনসনারদের এখন থেকে লাইফ সার্টিফিকেট দেওয়া হবে সিএসসি থেকে। পাশাপাশি নিগম এলাকার মানুষ সম্পত্তি কর প্রদান করতে পারবে এই সিএসসি-র মাধ্যমে। তিনি আরও জানান আগরতলা পুর নিগম অনলাইনের মধ্যমে সকল ধরনের পরিষেবা প্রদান করার চেষ্টা করছে।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha