Monday, August 17, 2026
বাড়ি রাজ্য সেগুনের চেরাই কাঠ বোঝাই গাড়ি আটক

সেগুনের চেরাই কাঠ বোঝাই গাড়ি আটক

সেগুনের চেরাই কাঠ বোঝাই গাড়ি আটক

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ১১ জুলাই :  আবারো পাচারকালে সেগুনের চেরাই কাঠ বোঝাই গাড়ি আটক করল ধর্মনগর বন দপ্তরের কর্মীরা। গোপন খবরের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে বনদপ্তরের  কর্মীরা অভিযানে নেমে এক বড়সড় সাফল্য অর্জন করে। ধর্মনগর থেকে পানিসাগর যাওয়ার মূল সড়কের উপর চামটিলা রেলওয়ে ক্রসিং সংলগ্ন   এলাকায়  চালানো হয় এই অভিযান।

একটি সন্দেহভাজন নম্বরবিহীন ওয়াগনার গাড়ি থেকে আটক করা হয়। যার ভিতর থেকে উদ্ধার হয় এই বিপুল পরিমাণ কাঠগুলি। ধর্মনগর বনদপ্তরের রেঞ্জার সুপ্রিয় দেবনাথ জানান, ধর্মনগর ফরেস্ট রেঞ্জ সহ জুরি বিটের পেট্রোলিং- এ থাকা বনদপ্তরের কর্মীরা গাড়িটির পিছু ধাওয়া করে অভিযান চালিয়ে গাড়ি থেকে বাজেয়াপ্ত করা হয় এবং কাঠগুলি জব্দ করা হয়। তবে এই কাঠ পাচারের সঙ্গে জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি।  কারণ পুলিশ ও বনদপ্তরের কর্মীদের উপস্থিতির টের পেয়ে পাচারকারীরা গাড়ি ফেলে পালিয়ে যায়। গাড়িতে প্রায় ৩০ ফুট বিভিন্ন পরিমাপের সেগুন কাঠ মজুদ ছিল। যার বাজার মূল্য আনুমানিক ৪০ হাজার টাকা হবে।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha