Sunday, October 18, 2026
বাড়ি রাজ্য আগরতলার বোধজং বয়েজ এবং উমাকান্ত একাডেমি ছাত্রাবাস পরিদর্শন করেন মন্ত্রী বিকাশ দেববর্মা

আগরতলার বোধজং বয়েজ এবং উমাকান্ত একাডেমি ছাত্রাবাস পরিদর্শন করেন মন্ত্রী বিকাশ দেববর্মা

আগরতলার বোধজং বয়েজ এবং উমাকান্ত একাডেমি ছাত্রাবাস পরিদর্শন করেন মন্ত্রী বিকাশ দেববর্মা

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ৮ জুলাই :  রাজধানী আগরতলার বোধজং বয়েজ তপশিলি জাতি এবং জনজাতি ছাত্রাবাস ও উমাকান্ত একাডেমির জনজাতি ছাত্রাবাস আচমকাই পরিদর্শন করেন রাজ্যের জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা। সঙ্গে ছিলেন সংশ্লিষ্ট দপ্তরের দুই আধিকারিক। তিনি ছাত্রাবাস দুটো ঘুরে দেখেন। কথা বলেন শিক্ষার্থীদের সঙ্গে। ছাত্রাবাস গুলোর শৃঙ্খলা ভেঙে পড়েছে এবং এখানে শিক্ষার পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এরকম অভিযোগ ছিল মন্ত্রীর কাছে। পরিদর্শনের সময় মন্ত্রী বিকাশ দেববর্মা অনুভব করেন এই সমস্ত অভিযোগ গুলো ভিত্তিহীন নয়। ছাত্রাবাস কর্তৃপক্ষকে তিনি স্পষ্ট ভাবে সতর্ক করে দেন।

 বলেন সরকার যে সহায়তা ও সুযোগ-সুবিধা দিচ্ছে ছাত্রদের ভবিষ্যৎ গড়ার জন্য, এর অপব্যবহার যদি কোন ছাত্র পড়ে থাকে তাহলে কঠোর পদক্ষেপ গ্রহণ করতে হবে। ছাত্রাবাস কর্তৃপক্ষকে মন্ত্রী বিকাশ দেববর্মা নির্দেশ দেন ছাত্রাবাসীর শৃঙ্খলা ভঙ্গ করলে কোনো শিক্ষার্থীকে ছাত্রাবাসে থাকার সুযোগ দেওয়া হবে না। মন্ত্রী বিকাশ দেববর্মা বলেন ছাত্রাবাস গুলোতে কিছু কিছু সমস্যা রয়েছে বিদ্যুৎ এবং পানীয় জলের। সেই সমস্ত সমস্যাগুলো খুব শীঘ্রই সমাধান করা হবে। দুটো ছাত্রাবাসেই বসানো হবে সিসিটিভি ক্যামেরা। ছাত্রাবাসে বহিরাগতদের প্রবেশ সম্পূর্ণভাবে নিষিদ্ধ থাকবে বলে কতৃপক্ষকে হুঁশিয়ারি দিয়ে দিলেন মন্ত্রী নিজেই। ছাত্রাবাসীর ছাত্রদের এদিন উদ্বুদ্ধ করতে দেখা গেল মন্ত্রী বিকাশ দেববর্মাকে। তিনি স্পষ্ট ভাষায় তাদেরকে বলে দিলেন এই ছাত্রাবাসে থেকে আগামী দিনে ভবিষ্যৎ গড়তে হবে। শিক্ষার্থীদের মানুষের মত মানুষ হতে হবে। গুন্ডা তৈরি হবার কোনো সুযোগ নেই এই ছাত্রাবাসে থেকে।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha