Wednesday, August 19, 2026
বাড়ি রাজ্য বড় ভোটের ব্যবধানে জয়ী মানিক, নিশ্চিত হল মুখ্যমন্ত্রীর আসন

বড় ভোটের ব্যবধানে জয়ী মানিক, নিশ্চিত হল মুখ্যমন্ত্রীর আসন

বড় ভোটের ব্যবধানে জয়ী মানিক, নিশ্চিত হল মুখ্যমন্ত্রীর আসন

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৬ জুন : ৮ বড়দোয়ালি বিধানসভা কেন্দ্রে কংগ্রেস প্রার্থী আশীষ কুমার সাহাকে বিজেপি প্রার্থী ডাঃ মানিক সাহা ৬,১০৪ ভোটের ব্যবধানে পরাজিত করেছেন। বিজেপি প্রার্থী ডাঃ মানিক সাহা পেয়েছেন ১৭,১৮১ ভোট। কংগ্রেস প্রার্থী আশীষ কুমার সাহা পেয়েছেন ১১,০৭৭ ভোট।

এই বিধানসভা কেন্দ্রের অন্যতম প্রতিদ্বন্দ্বী ফরওয়ার্ড ব্লকের প্রার্থী রঘুনাথ সরকার পেয়েছেন ৩,৩৭৬ ভোট। বড় ব্যবধানে জয় পেয়ে খুশি বিজেপি প্রার্থী ডাঃ মানিক সাহা। বড়দোয়ালি বিধানসভা কেন্দ্র থেকে শাসক দল বিজেপির অন্যতম মর্যাদার লড়াই ছিল উপভোট। বিপ্লব কুমার দেব মুখ্যমন্ত্রী পদ থেকে পদত্যাগে পর দায়িত্ব পেয়েছেন ডাঃ মানিক সাহা। একদিকে যেমন মুখ্যমন্ত্রী পদের মর্যাদার লড়াই, অপরদিকে দীর্ঘদিনের বড়দোয়ালি বিধানসভা কেন্দ্রের বিধায়ক আশীষ কুমার সাহার সাথে চ্যালেঞ্জ ছিল মানিক সাহার। এদিন ফলাফল ঘোষণা হতে উমাকান্ত স্কুলের গণনা কেন্দ্রের বাইরে শুরু হয় বিজেপি কর্মী সমর্থকদের আনন্দ উচ্ছাস।

 জয় ঘোষণার পর মানিক সাহা গণনা কেন্দ্রস্থলে এসে বলেন, জয়ের বিষয়ে তিনি ১০০ শতাংশ নিশ্চিত ছিলেন। আজকের ফলাফল আবারো স্পষ্ট করে দিয়েছে রাজ্যের সিপিআইএম এবং কংগ্রেসের মধ্যে আঁতাত রয়েছে। সিপিআইএমের প্রচুর ভোট কংগ্রেসকে দিয়েছে। আগরতলা বিধানসভা কেন্দ্রেও সিপিআইএমের ভোট কংগ্রেসকে দিয়েছে। কিন্তু তারপরেও বড়দোয়ালি কেন্দ্রে পরাজিত হয়েছে কংগ্রেস। মানুষই শেষ কথা বলে। আর যারা বিজেপি'কে ভোট দিয়েছেন তাদের তিনি ধন্যবাদ জানান বলেন এদিন জয়ী প্রার্থী তথা মুখ্যমন্ত্রী মানিক সাহা। এদিন মুখ্যমন্ত্রী এবং বিজেপি প্রার্থীর জয়কে কেন্দ্র করে গণনা কেন্দ্রের বাইরে ছিল কর্মী-সমর্থকদের ব্যাপক আনন্দ উচ্ছাস।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha