Friday, August 14, 2026
বাড়ি রাজ্য ৪৫০ কেজি গাঁজা উদ্ধার, আটক ১

৪৫০ কেজি গাঁজা উদ্ধার, আটক ১

৪৫০ কেজি গাঁজা উদ্ধার, আটক ১

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ২০ জুন : গাঁজা বিরোধী অভিযানে আবারো সাফল্য পেল আমবাসা থানার পুলিশ। গোপন সংবাদের উপর ভিত্তি করে আমবাসা থানার ওসি নন্দন দাসের নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে উদ্ধার করে ৪৫০ কেজি গাঁজা। জানা যায় শুক্রবার সকালে পুলিশের নিকট গোপন সংবাদ পৌছায় গঙ্গানগর থেকে একটি গাড়ি আমবাসার উদ্দেশ্যে গাজা নিয়ে আসছে। সেই সংবাদের উপর ভিত্তি করে আট মাইল এলাকায় ওত পেতে বসে আমবাসা থানার পুলিশ। যথারীতি পুলিশ TR-03Q-0373 নাম্বারের একটি গাড়ি আটক করে।

 গাড়িটিতে তল্লাসি চালানোর পর উদ্ধার হয় ৪৫০ কেজি গাঁজা। একই সাথে আটক করা হয় গাড়িতে থাকা দুই পাচারকারীকে। এক সাক্ষাৎকারে আমবাসা থানার ওসি নন্দন দাস জানান গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এই গাঁজা উদ্ধার সম্ভব হয়েছে। মোট ৪৫০ কেজি গাঁজা উদ্ধার হয়েছে। আটক করা হয়েছে প্রসেনজিৎ মজুমদার ও রাজু দেব নামে দুই জনকে। তাদের বাড়ি বিশ্রামগঞ্জ এলাকায়। উদ্ধার হওয়া গাঁজার বাজার মূল্য আনুমানিক ৪৫ লক্ষ টাকা।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha