Friday, October 16, 2026
বাড়ি রাজ্য বিএসএনএল কর্মীদের বিক্ষোভ

বিএসএনএল কর্মীদের বিক্ষোভ

বিএসএনএল কর্মীদের বিক্ষোভ

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ১৯ জুন : নেটওয়ার্ক পরিষেবা এবং বেতন ভাতা সহ নানা সমস্যায় জর্জরিত বি এস এন এল -এর কর্মচারীরা। বৃহস্পতিবার তারা রাজধানীর কামান চৌমুহনি স্থিত বিএসএনএল অফিস প্রাঙ্গনে উপস্থিত হয়ে বিক্ষোভে সামিল হয়। তাদের বক্তব্য, ফাইবার নেটওয়ার্ক যাতে শক্তিশালী করা হয়। কারণ যারা মাঠে ময়দানের কাজ করেন তারা যাতে সঠিকভাবে কাজ পরিচালনা করতে পারে।

 পাশাপাশি রেগুলার সিএমডি যাতে চালু করা হয়। এবং অন্যতম দাবি হলো ওয়ান কোম্পানি ওয়ান পলিসি। অর্থাৎ বিএসএনএল -এর মধ্যে দুই থেকে তিন রকমের কর্মীরা কাজ করেন। কেউ কেন্দ্রীয় বেতন ভোগ করছে, আবার কেউ রাজ্যের স্কেলেও বেতন পাচ্ছে না। তাই বেতন ভাতার ক্ষেত্রে তারা বঞ্চিত হচ্ছে। এদিকে দৃষ্টি দিতে দাবী জানিয়ে তারা এদের বিক্ষোভ কর্মসূচি সংঘটিত করেছে বলে জানান।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha