Monday, August 17, 2026
বাড়ি রাজ্য মেয়েকে ধর্ষণ করার দায়ে পিতার ২০ বছর জেল

মেয়েকে ধর্ষণ করার দায়ে পিতার ২০ বছর জেল

মেয়েকে ধর্ষণ করার দায়ে পিতার ২০ বছর জেল

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ১৮ জুন : ২০২৩ সালে আগস্ট মাসে রাজধানীর দক্ষিণ রামনগর এলাকায় একটি সভ্যতা বিরোধী ঘটনার সংগঠিত হয়। বাবার দ্বারা পাশবিক লালসার শিকার হয় ১১ বছর বয়সী মেয়ে। তারপর মেয়েটির মা অভিযুক্ত বাবাকে নিয়ে পালিয়ে যায়। এই খবর পেয়ে সাব্রুম থেকে ছুটে এসে মেয়েটির বড় বোন একটি মামলা দায়ের করেন। তারপর বিষয়টি আদালতে উঠে আসলে ১৯ জনের সাক্ষ্য বাক্য নিয়ে অভিযুক্ত অর্ঘ্য বর্ধন সরকারকে দোষী বলে সাব্যস্ত করে আদালত।

তারপর পশ্চিম ত্রিপুরা জেলা ও দায়রা জজের আদালত অভিযুক্তের কুড়ি বছরের কারাদণ্ডের নির্দেশ দেয়। একই সাথে আর্থিক জরিমানা করা হয়। খুব দ্রুত আদালত রায় দিয়েছে। মেয়েটির বর্তমানে সুস্থ স্বাভাবিকভাবে সরকারের তত্ত্বাবধানে রয়েছে। একথা জানান সরকার পক্ষে আইনজীবী অস্মিতা বানিক।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha