Thursday, August 13, 2026
বাড়ি রাজ্য আম ও আনারস চাষ করে স্বয়ম্বর হওয়া যায় : বিকাশ

আম ও আনারস চাষ করে স্বয়ম্বর হওয়া যায় : বিকাশ

আম ও আনারস চাষ করে স্বয়ম্বর হওয়া যায় : বিকাশ

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ১৭ জুন: ত্রিপুরা রাজ্যের সোনার টুকরা মাটিতে সব ফলন হয়। আগামী দিন ত্রিপুরা রাজ্যের চেহারা বদলে যাবে। মঙ্গলবার শিশু উদ্যানে আয়োজিত আম ও আনারসের মেলায় এ কথা বললেন মন্ত্রী বিকাশ দেববর্মা। এদিন নাবার্ডের সহযোগিতায় এবং ভলান্টিয়ারি হেলথ এসোসিয়েশন ত্রিপুরার উদ্যোগে আয়োজিত এই দিনের কর্মসূচির উদ্বোধন করেন মন্ত্রী বিকাশ দেববর্মা। তিনি সংবাদ মাধ্যমকে আরো জানান, রাজ্যে আম ও আনারস ফলন প্রচুর পরিমাণে হয়। আম ও আনারস চাষ করে স্বয়ম্বর পাওয়া যায়।

 মন্ত্রী নিজ বিধানসভা কেন্দ্রে আম ও আনারস চাষে উৎসাহিত করবেন বলে জানান। আরো বলেন, আম ও আনারস উৎপাদনের সরকার ১০০ শতাংশ সহযোগিতা করতে প্রস্তুত কৃষকদের। এর জন্য কৃষকদের এগিয়ে আসতে হবে। তিনি আরো বলেন আগামী দিন রাজ্যে আরো কিভাবে আনারস ও আম চাষ বৃদ্ধি করা যায় সেদিকে গুরুত্ব দেওয়া হবে। বর্তমান সরকার সাথ, সাবকা বিকাশের সরকার। জাতি জনজাতির সর্ব অংশে মানুষকে এক ছাতার নিচে এনে কাজ করছে সরকার। আয়োজিত অনুষ্ঠানে কৃষি দপ্তরের সচিব অপূর্ব রায় সহ নাবার্ডের আধিকারিকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে মন্ত্রী আম ও আনারসের স্টল গুলি ঘুরে দেখেন। উপস্থিত কৃষকদের উৎসাহ বাড়াতে পাশে থাকার আশ্বাস দেন। আয়োজিত অনুষ্ঠান শিশু উদ্যানে দুই দিনব্যাপী চলবে বলে জানা যায়। রাজ্যের বিভিন্ন স্থান থেকে চাষিরা মেলায় অংশ নিয়েছেন।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha