Thursday, October 15, 2026
বাড়ি রাজ্য নিয়োগের দাবিতে ডেপুটেশন

নিয়োগের দাবিতে ডেপুটেশন

নিয়োগের দাবিতে ডেপুটেশন

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১০ জুন : নিয়োগের দাবিতে শুক্রবার আবারো ডেপুটেশন প্রদান করল বেকার যুবক যুবতীরা। এদিন অল ত্রিপুরা বি.এইচ.এম.এস ডক্টরস এসোসিয়েশনের পক্ষ থেকে প্যালেস কম্পাউন্ড স্থিত এন এইচ এম কার্যালয়ে গিয়ে এন এইচ এম-র এম ডি-র কাছে ৩ দফা দাবিতে ডেপুটেশন প্রদান করা হয়। কমিউনিটি হেলথ অফিসার পদে নিয়োগের কথা বলা  হচ্ছে গত দুই বছর ধরে। এই বিষয়ে জানতে প্রতিমাসে এসে এক দপ্তর থেকে অন্য দপ্তরে ঘুরতে হচ্ছে তাদের।

কিন্তু সুনিশ্চিত করে কিছু বলা হচ্ছে না কবে এবং কিভাবে এই পদে নিয়োগ করা হবে ও একই সঙ্গে বেকার হোমিওপ্যাথী চিকিৎসকেরা কবে চাকুরীর নোটিফিকেশন পাবে। এদিন এম ডি ডেপুটেশন গ্রহণের জন্য সময় দিয়েছেন। তাই তার কাছ থেকে জানার চেষ্টা হবে গোটা পক্রিয়া সম্পর্কে। রাজ্যে ৫০০ উপর হোমিওপ্যাথী চিকিৎসক আছেন। সকলে উপস্থিত হবেন। কোন সদুত্তর না পেলে ধর্নায় বসার ঘোষণা দেয় অল ত্রিপুরা বি.এইচ.এম.এস ডক্টরস এসোসিয়েশন।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha