Sunday, October 18, 2026
বাড়ি রাজ্য দোকান ঘর থেকে উদ্ধার এক গৃহবধূর মৃতদেহ

দোকান ঘর থেকে উদ্ধার এক গৃহবধূর মৃতদেহ

দোকান ঘর থেকে উদ্ধার এক গৃহবধূর মৃতদেহ

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ১০ জুন : বিশালগড়ের নোয়াপাড়ায় নিজের দোকান ঘর থেকে উদ্ধার এক গৃহবধূর মৃতদেহ। মৃতার নাম হেলনা বেগম। স্বামীর নাম আরবের রহমান। তাদের বর্তমানে এক কন্যা সন্তান রয়েছে। মৃতার স্বামী জানান তিনি গত দিন ধরে অসুস্থ। সোমবার সন্ধ্যায় বাজারে গিয়েছিলেন। বাজার থেকে বাড়িতে এসে স্ত্রীকে ভাত দেওয়ার কথা বললে স্ত্রী জানায় তার শরীর ভালো লাগছে না। তাই সে বিশ্রাম করছে।

তখন আরবের রহমান নিজে খাবার নিয়ে ঘুমিয়ে পড়ে। পরবর্তী সময় স্ত্রীও একই খাটে এসে ঘুমিয়ে পড়ে। প্রতিদিনের ন্যায় মঙ্গলবার ভোর ৫ টার সময় হেলনা বেগম ঘুম থেকে উঠে যায়। তখন পরিবারের সকলে ঘুমাচ্ছিল। আরবের রহমান ঘুম থেকে উঠে প্রথমে ভেবেছিল স্ত্রী হয়তো প্রতিবেশীর বাড়িতে গেছে। কিন্তু দীর্ঘ সময় পরও স্ত্রী বাড়িতে না আসায়, স্ত্রীর খোঁজাখুঁজি শুরু করে। তখন নিজেদের দোকান ঘরে হেলনা বেগমের মৃতদেহ দেখতে পায় পরিবারের লোকজন। সাথে সাথে খবর দেওয়া হয় বিশালগড় মহিলা থানার পুলিশকে। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে যায়। ময়না তদন্তের পর মৃতদেহ তুলে দেওয়া হয় পরিবারের লোকজনদের হাতে। পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যু মামলা হাতে নিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha