Thursday, August 13, 2026
বাড়ি রাজ্য মন্ডল কমিটির সদস্যদের পরিচয় পর্ব অনুষ্ঠিত

মন্ডল কমিটির সদস্যদের পরিচয় পর্ব অনুষ্ঠিত

মন্ডল কমিটির সদস্যদের পরিচয় পর্ব অনুষ্ঠিত

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ৮ জুন : রবিবার এক অনুষ্ঠানের মধ্য দিয়ে সাত রামনগর বিধানসভা কেন্দ্রের মন্ডল কমিটির সদস্যদের পরিচয় পর্ব অনুষ্ঠিত হয় দশরথ দেব স্মৃতিভবনে। রাজ্যজুড়ে সাংগঠনিক প্রক্রিয়া হিসেবে ভারতীয় জনতা পার্টির মন্ডল কমিটি নতুন করে তৈরি করা হয়েছে। এরই অঙ্গ হিসেবে সাত রামনগর মন্ডল কমিটির নবনিযুক্ত সদস্যদের পরিচয় পর্ব অনুষ্ঠিত হয় এদিন।

মন্ডলের বিভিন্ন পদাধিকারী সহ বুধ সভাপতি এবং বিভিন্ন কর্পোরেটাররা উপস্থিত ছিলেন। আর প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক তথা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। মেয়র দীপক মজুমদার জানিয়েছেন, কমিটির নবনিযুক্তরা আগামী দিনে সংগঠনকে গণমুখী করার লক্ষ্যে কাজ করবে। সেবাই সংগঠন এই বিষয়টিকে অঙ্গীকার করেই কাজ করার প্রতিশ্রুতি বদ্ধ হবে সকলে। রামনগর মন্ডল সর্বশ্রেষ্ঠ মন্ডল হিসেবে আগামী দিনে কাজ করার মধ্য দিয়ে পরিচিতি লাভ করবে এই আশা ব্যক্ত করেন তিনি।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha