Thursday, August 13, 2026
বাড়ি রাজ্য দিন দুপুরে চুরি করতে গিয়ে আটক চোর

দিন দুপুরে চুরি করতে গিয়ে আটক চোর

দিন দুপুরে চুরি করতে গিয়ে আটক চোর

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ৭ জুন : জম্পুইজলা ব্লকের অন্তর্গত শ্যামনগরে বিলাসবহুল গাড়ি নিয়ে রাবারের শিট চুরি করতে গিয়ে হাতেনাতে আটক এক চোর। জানা যায় শনিবার সকালে জম্পুইজলা ব্লকের অন্তর্গত শ্যামনগরে প্রাক্তন বিধায়ক বীরেন্দ্র কিশোর দেববর্মার বাসভবনের সামনে বিলাস বহুল গাড়ি নিয়ে রাবারের শিট চুরি করতে যায় দুই চোর।

রাবারের শিট চুরি করার সময় স্থানীয়রা দেখে ফেলে। স্থানীয়দের ধাওয়া খেয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় এক চোর। তবে স্থানীয়রা অপর চোরকে আটক করে ফেলে। ধৃত চোরের নাম তাপস দেববর্মা। ঘটনার খবর পেয়ে টাকারজলা থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। পুলিশ ধৃত চোর সহ বিলাস বহুল গাড়িটিকে থানায় নিয়ে যায়। পরবর্তী সময় ধৃত চোরকে আদালতে সোপর্দ করে টাকারজলা থানার পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য দেখা দেয়।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha