Wednesday, August 19, 2026
বাড়ি রাজ্য শিশু নাট্য প্রতিযোগিতার উদ্বোধন করলেন মেয়র

শিশু নাট্য প্রতিযোগিতার উদ্বোধন করলেন মেয়র

শিশু নাট্য প্রতিযোগিতার উদ্বোধন করলেন মেয়র

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ৬ জুন :শুরু হল ভিস্ম দেব স্মৃতি শিশু নাট্য প্রতিযোগিতা। শুক্রবার রাজধানীর নজরুল কলাক্ষেত্রে শিশু নাট্য প্রতিযোগিতার উদ্বোধন করেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী সুব্রত চক্রবর্তী, সন্তোষ সাহা, তথ্য ও সংস্কৃতি দপ্তরের সিনিয়র ইনফরমেশন অফিসার মনোজ দেববর্মা সহ অন্যান্যরা।

 শিশু নাট্য প্রতিযোগিতার উদ্বোধনি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মেয়র দীপক মজুমদার রাজ্য সরকার ও তথ্য সংস্কৃতি দপ্তরকে ধন্যবাদ জানান এই ধরনের শিশু নাট্য প্রতিযোগিতার আয়োজন করার জন্য। পাশাপাশি তিনি বলেন বর্তমানে যারা শিশু নাট্য শিল্পী, তারা আগামিদিনে নাট্য শিল্পকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। শিক্ষার পাশাপাশি শিশুদের শারীরিক ও মানসিক বিকাশের প্রয়োজন। যাতে করে আগামিদিনে রাষ্ট্র নির্মাণে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha