Monday, August 17, 2026
বাড়ি রাজ্য পরিবেশকে সুস্থ রাখার দায়িত্ব নিতে হবে ঃ অনিমেষ দেববর্মা

পরিবেশকে সুস্থ রাখার দায়িত্ব নিতে হবে ঃ অনিমেষ দেববর্মা

পরিবেশকে সুস্থ রাখার দায়িত্ব নিতে হবে ঃ অনিমেষ দেববর্মা

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ৫ জুন :৫ জুন বিশ্ব পরিবেশ দিবস। এ উপলক্ষে ত্রিপুরা রাজ্য দূষণ নিয়ন্ত্রণ বোর্ডের ও বিজ্ঞান প্রযুক্তি দপ্তরের যৌথ উদ্যোগে শহরে সচেতন মূলক শোভাযাত্রার আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন বন দপ্তরের মন্ত্রী অনিমেষ দেববর্মা সহ অন্যান্যরা। মন্ত্রী অনিমেষ দেববর্মা বলেন, বিশ্ব পরিবেশ দিবসে সুযোগ থাকে পরিবেশ কি সেই সম্পর্কে মানুষকে অবগত করার এবং পরিবেশ সুস্থ রাখতে সচেতন করার।

 কারণ পরিবেশ সুস্থ না থাকলে মানব সমাজ থাকবে না। বিশেষ করে সকলকে বুঝতে হবে প্রচুর পরিমাণে বৃক্ষরোপণ করতে হবে। যাতে পরিবেশ নির্মল থাকে। এর পাশাপাশি প্লাস্টিক বর্জন করতে হবে সকলকে। অর্থাৎ পরিবেশ বান্ধব বিহীন জিনিস সকলকে বর্জন করতে হবে। এদিকে ত্রিপুরা বায়ু ডাইভারসিটি বোর্ড ও টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি যৌথ উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সাইকেল রেলি অনুষ্ঠিত হয়। আগরতলা উজ্জয়ন্ত প্যালেসের সামনে থেকে এর শুভ সূচনা হয়। অপরদিকে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বিদ্যুৎ নিগমের উদ্যোগ বিদ্যুতিক গাড়ির মিছিল অনুষ্ঠিত হয়। পাশাপাশি বৃক্ষ বিতরণ করা হয়। উপস্থিত ছিলেন বিদ্যুৎ দপ্তরের সচিব অভিষেক সিং সহ দপ্তরের এমডি অন্যান্যরা।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha