Friday, August 14, 2026
বাড়ি রাজ্য মনোনয়ন পত্র দাখিল বামেদের

মনোনয়ন পত্র দাখিল বামেদের

মনোনয়ন পত্র দাখিল বামেদের

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৩১ মে : সি.পি.আই.এম প্রার্থী মনোনয়ন পত্র জমা দেওয়ার আগে কমলপুর শহরে মঙ্গলবার সি.পি.আই.এম পার্টি অফিসের সামনে এক পথ সভার আয়োজন করা হয়। পথ সভায় মুখ্য বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের সিপিআইএম দলের সম্পাদক জিতেন চৌধুরী। তিনি বক্তব্য রেখে বলেন, সুদীপ রায় বর্মন এবং আশীষ কুমার সাহা তারাও বিজেপি দলের ছিলেন, তারও বুঝেছেন এই দলে থাকা যায় না।

কিন্তু যে চারটি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন ঘোষণা হয়েছে এর মধ্যে একজন বিধায়ক শুধু প্রয়াত হয়েছেন। তিনি যুবরাজ নগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক ছিলেন। কিন্তু বাকি তিনটি বিধানসভা কেন্দ্রের বিধায়কদের পদত্যাগের কোনো কারণ ছিল না। সুতরাং দলের নীতির কারণে তিন জন বিধায়ক পদত্যাগ করেছেন বলে জানান তিনি। পরে মনোনয়নপত্র জমা দিয়ে সুরমা বিধানসভা কেন্দ্রের উপ নির্বাচনের সিপিআইএম প্রার্থী অঞ্জন দাস বলেন, সুরমা বিধানসভা কেন্দ্রের উপ নির্বাচনে জয় নিশ্চিত। মানুষ বিজেপি দলকে চার বছর দেখেছে। জনগনের কোন উন্নয়ন নেই। নেই কোন গনতন্ত্র। এক অরজগতার মধ্যে দিয়ে এরাজ্যে শাসন চলছে। তাই সুমার জনগন সিপিআইএম দল কে ভোট দিবে বলে জানান প্রার্থী অঞ্জন দাস। এদিন এছাড়া উপস্থিত ছিলেন সিপিআইএম রাজ্যের কমিটির সদস্য রঞ্জিত ঘোষ, নারী নেত্রী কল্যানী রায় সহ অন্যান্য নেতৃত্বরা। এরপর দলীয় মিছিল বের করে শহর পরিক্রমা করে প্রার্থী অঞ্জন দাস সহ চার জনের এক প্রতিনিধি দল রিটার্নিং অফিসার অভিজিৎ চক্রবর্তী নিকট মনোনয়ন পত্র জমা দেন।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha