Wednesday, August 12, 2026
বাড়ি রাজ্য কেন্দ্রীয় কৃষি মন্ত্রীর সাথে মন্ত্রী রতন লাল নাথের বৈঠক

কেন্দ্রীয় কৃষি মন্ত্রীর সাথে মন্ত্রী রতন লাল নাথের বৈঠক

কেন্দ্রীয় কৃষি মন্ত্রীর সাথে মন্ত্রী রতন লাল নাথের বৈঠক

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ১৯ মে :সোমবার কেন্দ্রীয় কৃষি মন্ত্রী বিভিন্ন রাজ্যের কৃষি মন্ত্রীদের সাথে একটি ভার্চুয়াল বৈঠক করেছেন। উদ্দেশ্য বিকশিত কৃষি সংকল্প অভিযান। মহাকরণ থেকে এই বৈঠকে অংশ নেন ত্রিপুরার কৃষি মন্ত্রী রতনলাল নাথ। বৈঠকের পর তিনি সংবাদ মাধ্যমকে এক সাক্ষাৎকার দিয়ে বলেন, কেন্দ্রীয় কৃষি মন্ত্রী বিভিন্ন রাজ্যের কৃষি মন্ত্রীদের সাথে একটি ভার্চুয়াল বৈঠক করেছেন। উদ্দেশ্য বিকশিত কৃষি সংকল্প অভিযান।

২৯ মে থেকে ১২ জুন পর্যন্ত শিবির করা হবে। এর উদ্দেশ্য হলো কৃষি উৎপাদন এবং কৃষিজ সম্পদ উৎপাদন যাতে আরও বৃদ্ধি হয়। তাহলে মানুষের আহার নিশ্চিত হবে। এর পাশাপাশি কৃষকদের আয় যাতে আরো বৃদ্ধি করা যায়। একই সাথে ফসল উৎপাদনে যাতে খরচ কম হয় এবং কোন সার ভালো ও কোন বীজ ব্যবহার করা উচিত সেই বিষয় নিয়ে শিবির। মন্ত্রী বলেন কেন্দ্রীয় মন্ত্রীর কাছ থেকে জানতে পেরেছেন এবছর রেকর্ড সংখ্যক কৌশল উৎপাদন হয়েছে।

সরকারের মূল লক্ষ্য হলো ফসল আরো কিভাবে বৃদ্ধি করানো যায়। এর জন্যই এই সংকল্প যাত্রা শুরু করা হয়েছে। ত্রিপুরা রাজ্যের সমস্ত গ্রাম এবং পঞ্চায়েত নিয়ে এই শিবির করা হবে। শিবিরের মধ্যে দিয়ে কৃষকদের অবগত করা হবে কেন্দ্রীয় ও রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প গুলি। এর দায়িত্ব থাকবেন বিজ্ঞানীরা, মৎস্য দপ্তর এবং হর্টিকালচার দপ্তরের কর্মীরা। আরো বলেন, সরকার চাইছে মানুষের অন্ন, বস্ত্র, বাসস্থান নিশ্চিত করতে। তাই এই অন্ন নিশ্চিত করতে কৃষকদের আয় দ্বিগুণের অধিক করার চেষ্টা চলছে।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha