Saturday, August 15, 2026
বাড়ি রাজ্য হাত পা বাধা গৃহবধূ উদ্ধার

হাত পা বাধা গৃহবধূ উদ্ধার

হাত পা বাধা গৃহবধূ উদ্ধার

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৬ মে : হাত পা বাধা অবস্থায় গৃহবধূ উদ্ধার। গৃহবধূ বাপের বাড়ি পুরান রাজনগর এলাকায়। বুধবার রাতে গৃহবধূকে বাপের বাড়ির সামনে এনে ফেলে দিয়ে যায় স্বামী পার্থ কর্মকার বলে অভিযোগ। গত ৮-৯ মাস আগে বিশালগড় লস্কর চৌমুহনির পার্থ কর্মকারের সাথে বিশালগড় পুরান রাজনগর এলাকার ঝুমার বিয়ে হয়।

 বিয়ের পর থেকেই ঝুমার উপর এভাবে নির্যাতন করতে শুরু করত তার স্বামী। বুধবার সকাল ১১ টা নাগাদ গৃহবধূ ঝুমাকে তার স্বামী পার্থ নাকি বাপের বাড়িতে দিয়ে গেছে বলে মানুষকে জানায়। পরবর্তী সময় নিখোঁজ ডায়েরি করে থানায়। কিন্তু রাতের বেলা বাপের বাড়ির লোকজনেরা গুরুতর আহত অবস্থায় হাত-পা বেঁধে ফেলে রেখে গেছে। পরবর্তী সময় আহত অবস্থায় উদ্ধার করা হয় গৃহবধূ ঝুমাকে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha