Thursday, October 15, 2026
বাড়ি রাজ্য আটক বাংলাদেশী যুবক

আটক বাংলাদেশী যুবক

আটক বাংলাদেশী যুবক

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ৯ মে :বৃহস্পতিবার রাতে পুলিশের পেট্রোলিং -এর সময় আটক এক বাংলাদেশী যুবক। এনসিসি থানার পুলিশ শালবাগান এলাকা থেকে অভিযুক্ত বাংলাদেশী নাগরিককে আটক করেছে। অভিযুক্তের নাম লিটন মিয়া। পুলিশ তার কাছ থেকে কোন পাসপোর্ট পায় নি।

 প্রাথমিক পর্যায়ে পুলিশ তাকে জিজ্ঞাসাবাদে জানতে পেরেছে সে বেআইনিভাবে ভারতে প্রবেশ করেছে। তার বিরুদ্ধে নির্দিষ্ট ধারা অনুযায়ী মামলা হাতে নিয়ে পুলিশ শুক্রবার আদালতে তুলে। পুলিশ রিমান্ডে এনে তাকে জিজ্ঞাসাবাদ চালানো হবে বলে জানান এনসিসি থানার ওসি।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha