Tuesday, August 11, 2026
বাড়ি রাজ্য রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে স্বাস্থ্য শিবিরের আয়োজন

রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে স্বাস্থ্য শিবিরের আয়োজন

রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে স্বাস্থ্য শিবিরের আয়োজন

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ৯ মে :শুক্রবার ২৫ শে বৈশাখ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম বার্ষিকী উপলক্ষে আগরতলা উত্তর বাধারঘাটের সুভাষপল্লী স্থিত কৌরবস্ ক্লাবে এক স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হয়। এদিন বিনামূল্যে স্বাস্থ্য শিবির করা হয়। স্বাস্থ্যশিবির শুরু হওয়ার আগে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানানো হয়। তারপর দুই চিকিৎসককে সম্মাননা জানানো হয়।

 উপস্থিত ছিলেন ক্লাবের চেয়ারপার্সন নান্টু দাস, সভাপতি মনিলাল বনিক, ক্লাবের সম্পাদক অভিজিৎ দাস সহ ক্লাবের সহ-সভাপতি ও অন্যান্য বিশিষ্ট জনেরা। ক্লাবের সম্পাদক অভিজিৎ দাস জানান, সারা বছরই বিভিন্ন সামাজিক কর্মসূচি সংঘটিত করে কৌরবস ক্লাব। আজকে বিশেষ দিনে এলাকাবাসীর জন্য স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়েছে। চিকিৎসকরা রোগী দেখার পাশাপাশি বিনামূল্যে ওষুধ প্রদান করেন। তিনি আরো জানান, ভারত ও পাকিস্তানের মধ্যে যে উত্তেজনামূলক পরিস্থিতি সৃষ্টি হয়েছে সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে কৌরবস ক্লাব ভারতের পাশে রয়েছে। এর জন্য প্রান উৎসর্গ করতে প্রস্তুত বলে জানান তিনি। এদিন এলাকাবাসী বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা পেয়ে উপকৃত হয়েছেন।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha