Wednesday, August 12, 2026
বাড়ি রাজ্য ৮ টি পিস্তল ও ১৬ টি ম্যাগাজিন উদ্ধার

৮ টি পিস্তল ও ১৬ টি ম্যাগাজিন উদ্ধার

৮ টি পিস্তল ও ১৬ টি ম্যাগাজিন উদ্ধার

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ৮ মে : পাঞ্জাবের ফিরোজপুর থেকে আগরতলা গামী ত্রিপুরা সুন্দরী এক্সপ্রেস থেকে উদ্ধার দেশিয় প্রযুক্তিতে তৈরি ৮ টি পিস্তল ও ১৬ টি ম্যাগাজিন। আরপিএফ এই পিস্তল ও ম্যাগাজিন উদ্ধার করে। আরপিএফ-এর এসিস্ট্যান্ট কম্যান্ডেন্ট বি কে সিনহা জানান বদরপুর থেকে যে কোন ট্রেন আগরতলার উদ্দেশ্যে আসার সময় আরপিএফ নজরদারী চালায়।

বৃহস্পতিবার ফিরোজপুর থেকে ত্রিপুরা সুন্দরী এক্সপ্রেস বদরপুর রেল স্টেশনে পৌঁছানোর পর আরপিএফ-এর দুই জওয়ান ট্রেনের উপর নজরদারির জন্য উঠে। ট্রেনটি আগরতলা রেল স্টেশনে পৌঁছানোর পর আরপিএফ-এর দুই জওয়ান তল্লাসি চালানোর সময় পরিত্যক্ত অবস্থায় দুইটি ব্যাগ উদ্ধার হয়। সাথে সাথে আরপিএফ-এর আধিকারিক ও আগরতলা জিআরপি থানার পুলিসকে অবগত করা হয়।

 সাথে সাথে আরপিএফ-এর আধিকারিক ও আগরতলা জিআরপি থানার পুলিস ঘটনাস্থলে ছুটে যায়। ব্যাগ দুইটিতে তল্লাসি চালানো হয়। ব্যাগ দুইটিতে তল্লাসি চালানোর পর একটি ব্যাগ থেকে দেশিয় প্রযুক্তিতে তৈরি চারটি পিস্তল ও ৮ টি ম্যাগাজিন এবং অপর ব্যাগ থেকেও চারটি পিস্তল ও ৮ টি ম্যাগাজিন উদ্ধার হয়। আগরতলা জিআরপি থানার পুলিশ ঘটনার তদন্ত করবে। কে বা কারা এই পিস্তল নিয়ে এসেছে তা খতিয়ে দেখবে আগরতলা জিআরপি থানার পুলিশ।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha