Thursday, October 15, 2026
বাড়ি রাজ্য স্বাস্থ্য দপ্তরের গাফিলতিতে লক্ষ লক্ষ টাকার ওষুধ ভাসছে জলে

স্বাস্থ্য দপ্তরের গাফিলতিতে লক্ষ লক্ষ টাকার ওষুধ ভাসছে জলে

স্বাস্থ্য দপ্তরের গাফিলতিতে লক্ষ লক্ষ টাকার ওষুধ ভাসছে জলে

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ২১ এপ্রিল :রবিবার স্বাস্থ্য দপ্তরের সচিব কিরণ গিত্যে বিলোনিয়া মহকুমা হাসপাতাল পরিদর্শন করে প্রশংসায় পঞ্চমুখ ছিলেন। কিন্তু ২৪ ঘন্টা অতিক্রান্ত না হতেই হাসপাতাল কর্তৃপক্ষের গাফিলতিতে সামান্য বৃষ্টির জলে বিলোনিয়া মহাকুমা হাসপাতালের জেলা ওষুধের গুদামে লক্ষ লক্ষ টাকার ওষুধ জলে ভাসছে।

এই দায়ভার কে নেবে?  ডেইনিং ব্যবস্থা কে বা কারা বন্ধ করে রাখার কারণে এ ধরনের ঘটনা বলে জানিয়েছেন কর্তৃপক্ষ। কিন্তু এর জন্য কোন সুব্যবস্থা নেই! বিগত দিনে এই ধরনের ঘটনা থেকে শিক্ষা নেননি স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা। জেলা ওষধ গুদামের রক্ষক বলছেন মহকুমা এবং জেলা আধিকারিককে এ বিষয়ে জানিয়েছেন, জেলা আধিকারিক বললেন মহকুমা অধিকারিককে জানিয়েছেন। এখন রাজ্যে স্বাস্থ্য দপ্তরের লক্ষ লক্ষ টাকার এই ক্ষতির দায়ভারকে নেবেন এটাই এখন প্রশ্নের। কিন্তু জনগণের পয়সায় এই ঔষধ সরকার ক্রয় করে আবার জনগণটি বিল করে। অথচ কান্ডজ্ঞানহীন ভাবে দায়িত্ব এড়িয়ে চলেছে স্বাস্থ্য দপ্তরের একাংশ আধিকারিক। গুদাম রক্ষক সিএমও-কে এ বিষয়ে অবগত করার পরও তিনি এক অদৃশ্য কারণে কোন ব্যবস্থা গ্রহণ করছেন না। কিন্তু যার ক্ষতি হওয়ার জনগণের হচ্ছে। সিএমও এবং স্বাস্থ্য দপ্তরের আধিকারিক বাবুদের ক্ষতি হচ্ছে না। তাদের মাশোয়ারা ঠিকিই জনগণের পয়সায় লক্ষাধিক টাকা করে মিলবে প্রতিমাসে।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha