Thursday, October 15, 2026
বাড়ি রাজ্য বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মর্মান্তিক মৃত্যু এক শ্রমিকের

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মর্মান্তিক মৃত্যু এক শ্রমিকের

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মর্মান্তিক মৃত্যু এক শ্রমিকের

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ১৮ এপ্রিল : সাব মাসুল বসাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মর্মান্তিক মৃত্যু এক শ্রমিকের। মৃত শ্রমিকের নাম প্রসেনজিৎ দাস। বয়স ৩৪ বছর। বাড়ি সেকেরকোট স্থিত ফুলতলী এলাকায়। ঘটনা শুক্রবার দুপুরে নাগাদ। ঘটনার পর প্রসেনজিৎ দাসকে নিয়ে আসা হয় জিবি হাসপাতালে।

কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। ঘটনার বিবরণে জানা যায়, শুক্রবার দুপুরে সাব মাসুল বসানোর সময় জলের মোটর সর্ট হয়েছিল। কিন্তু সে বিষয়ে অবগত ছিলেন না প্রসেনজিৎ। মোটরে হাত দিতেই বিদ্যুতের ছোবলে মাটিতে লুটিয়ে পড়েন প্রসেনজিৎ। সাথে সাথে বাড়ির মালিক অপু বিশ্বাস ও সহকর্মীরা তাকে উদ্ধার করে নিয়ে আসে জি বি হাসপাতালের ট্রমা সেন্টারে। কিন্তু কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। খবর দেওয়া হয় বাড়ির লোকজনকে। বাড়ির লোকজনের হাসপাতালে এসে কান্নায় ভেঙে পড়ে।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha