Thursday, October 15, 2026
বাড়ি রাজ্য দুই বাংলাদেশি মহিলা গ্রেফতার

দুই বাংলাদেশি মহিলা গ্রেফতার

দুই বাংলাদেশি মহিলা গ্রেফতার

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ১৮ এপ্রিল : আগরতলা রেল স্টেশন করিডর হিসেবে ব্যবহার করেছে বাংলাদেশিরা। বৃহস্পতিবার আগরতলা রেল স্টেশনে বাংলাদেশের দুজন মহিলা ধরা পড়ে পুলিশের জালে। তাদের নাম নদীয়া আক্তার মিম, বয়স ১৯ বছর, বাড়ি বাংলাদেশ বরিশালে এবং রুপালি আক্তার, বয়স ৩৮ বছর, বাড়ি বাংলাদেশ মানিকগঞ্জে। তারা অবৈধ উপায়ে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করেছে।

এবং তারা ট্রেনে করে বহিঃরাজ্যে পাড়ি দেওয়ার উদ্দেশ্যে আগরতলা রেল স্টেশনে আসে বলে জানা যায়। তাদের কাছ থেকে আইফোন ও ভারতীয় টাকা উদ্ধার করে পুলিশ। আগরতলা জি আর পি, আর পি এফ, বি এস এফ এবং গোয়েন্দা বিভাগ এই অভিযানে অংশগ্রহণ করেছে। আটককৃত বাংলাদেশি দুজনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় তারা কলকাতা ও মুম্বাই যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়েছিল। তাদের বিরুদ্ধে আগরতলা জিআরপি থানায় একটি মামলা গ্রহণ করা হয়েছে।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha