Saturday, August 15, 2026
বাড়ি রাজ্য আত্মঘাতী হওয়ার চেষ্টা ফার্মাসিস্ট পড়ুয়া ছাত্রীর

আত্মঘাতী হওয়ার চেষ্টা ফার্মাসিস্ট পড়ুয়া ছাত্রীর

আত্মঘাতী হওয়ার চেষ্টা ফার্মাসিস্ট পড়ুয়া ছাত্রীর

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ১১ এপ্রিল : লালবাহাদুর এলাকায় গলা ও হাত কেটে আত্মঘাতী হওয়ার চেষ্টা ফার্মাসিস্ট পড়ুয়া ছাত্রীর। আহত ছাত্রীর নাম রিয়াঙ্কা দেববর্মা। বাড়ি লাল বাহাদুর এলাকায়। পরিবারের লোকজন গুরুতর আহত অবস্থায় এই ছাত্রীকে নিয়ে যায় জিবি হাসপাতালে।

 জিবি হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক জানান গলা ও হাত কাটা অবস্থায় যুবতীকে পরিবারের লোকজন হাসপাতালে নিয়ে যায়। কাটা গলা ও হাত সিলি করে ড্রেসিং করে যুবতীকে হাসপাতালে বর্তমানে ভর্তি রাখা হয়েছে। বর্তমানে সঙ্কট মুক্ত ঐ যুবতী। তবে কেন এই যুবতী আত্মঘাতী হওয়ার চেষ্টা করেছে তা জানা যায় নি।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha