Friday, August 14, 2026
বাড়ি রাজ্য সিপাহীজলা অভয়ারণ্যের পিকনিক স্পট থেকে আটক ব্রাউন সুগার সহ যুবক

সিপাহীজলা অভয়ারণ্যের পিকনিক স্পট থেকে আটক ব্রাউন সুগার সহ যুবক

সিপাহীজলা অভয়ারণ্যের পিকনিক স্পট থেকে আটক ব্রাউন সুগার সহ যুবক

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ১০ এপ্রিল : পর্যটন কেন্দ্রের বিকাশ রুখে দিয়ে নেশার বিকাশ হচ্ছে তথাকথিত নেশা মুক্ত ত্রিপুরায়! রাজ্যের বিভিন্ন পর্যটন কেন্দ্র গুলির মধ্যে আনাচেকানাচে বাসা বেঁধে আছে নেশা কারবারিরা। প্রশাসনকে বুড়ো আঙ্গুল দেখিয়ে পর্যটন কেন্দ্র গুলির নিরাপত্তা প্রশ্নের মুখে ফেলে দিচ্ছে নেশা কারবারিরা। রাজ্যের অন্যতম পর্যটন কেন্দ্র হল সিপাহীজলা অভয়ারণ্য। প্রতিদিন দেশ-বিদেশ থেকে বহু পর্যটক আসে এই অভয়ারণ্যে। কিন্তু নিরাপত্তা এক বড় প্রশ্নের মুখে এসে দাঁড়িয়েছে সিপাহীজলাতে।

কারণ সিপাহীজলা অভয়ারণ্যের পিকনিক স্পটে নেশাখোরদের আসর দিন দিন বাড়ছে। প্রতিদিন বখাটে উশৃংখল যুবকরা প্রকাশ্যে নেশায় আসক্ত হয়ে থাকে এই এলাকায়। প্রশাসনের উদাসীনতার সুযোগ নিয়ে বাধ্য হয়ে স্থানীয় কিছু যুবকরা সেই নেশাগ্রস্থ যুবকদের আটক করে। বৃহস্পতিবার এলাকা থেকে এক যুবককে আটক করে স্থানীয় কিছু যুবক। তার নাম সৌরভ দাস। বাড়ি চরিলামে। তার কাছ থেকে আটক করা হয় ব্রাউন সুগারের ইঞ্জেকশন ও নেশার সিরিজ। এগুলি দিয়ে নেশা সেবন করার সময় স্থানীয়রা তাকে আটক করে। পরে এলাকাবাসী পুলিশের হাতে তুলে দেয় তাকে। বর্তমানে সিপাহীজলা মূল ফটকটি এখন নেশার নিরাপদ স্থান পরিণত হয়েছে। সূত্রের খবর, প্রতিদিন দূর দুরান্ত থেকে বহু যুবক সিপাহীজলার মধ্যে গিয়ে ড্রাগস সেবন করে। আর সবকিছুই জানা রয়েছে সিপাহীজলা অভয়ারণ্যের দায়িত্বে থাকা কর্তৃপক্ষের এবং বিশালগড় থানার পুলিশের। কিন্তু অদৃশ্য কারণে কারোর কোন মাথা ব্যাথা নেই।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha