Friday, October 16, 2026
বাড়ি রাজ্য অগ্নিকাণ্ডে পুড়ে দুটি বসত ঘর

অগ্নিকাণ্ডে পুড়ে দুটি বসত ঘর

অগ্নিকাণ্ডে পুড়ে দুটি বসত ঘর

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা ১৭ মার্চ :বিদ্যুতের শর্ট সার্কিটে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই ভাড়াটিয়ার দুটি বসত ঘর। ঘটনা বিশ্রামগঞ্জ থানাধীন পাথালিয়া ঘাট ডন বস্কো স্কুলের পার্শ্ববর্তী এলাকায়।

জানা যায়, এক বাড়িতে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে ভয়াবহ অগ্নিকাণ্ড সংগঠিত হয়। পুড়ে ছাই হয়ে যায় ভাড়াটিয়ার দুটি বসত ঘর। খবর পেয়ে বিশ্রামগঞ্জ অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা ছুটে আসেন। কিন্তু বাড়িতে প্রবেশের রাস্তার প্রশস্ত কম হওয়ায় তাৎক্ষণিক কোন ব্যবস্থা নিতে পারেনি দমকল কর্মীরা। পরে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ধারণা বিদ্যুৎ পরিবাহী লাইনের শর্ট সার্কিট থেকে আগুনের উৎপত্তি। ক্ষতিগ্রস্ত ভাড়াটিয়ারা হলেন সঞ্জীত দেববর্মা, সজল দেববর্মা।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha