Friday, October 16, 2026
বাড়ি রাজ্য বাইকের ধাক্কায় আহত ৭০ বছরের এক বৃদ্ধ

বাইকের ধাক্কায় আহত ৭০ বছরের এক বৃদ্ধ

বাইকের ধাক্কায় আহত ৭০ বছরের এক বৃদ্ধ

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা ১৭ মার্চ :সোমবার তেলিয়ামুড়া বাজার সংলগ্ন আসাম-আগরতলা জাতীয় সড়কের বাইকের ধাক্কায় আহত ৭০ বছরের এক বৃদ্ধ। ঘটনার বিবরণে জানা যায়, সোমবার তেলিয়ামুড়া বাজারের সাপ্তাহিক হাটবার। তেলিয়ামুড়া থানাধীন সুর্দ ছড়া এলাকার বাসিন্দা ধীরেন্দ্র চন্দ্র দাস বাজার করার জন্য বাজারে এসেছিলেন। টি আর ০১ জেড ৫১৩৬ নম্বরের একটি বাইক ধীরেন্দ্র চন্দ্র দাসকে পেছন থেকে ধাক্কা দেয়।

বাইকের ধাক্কায় বীরেন্দ্র দাস রাস্তায় লুটিয়ে পড়ে। প্রত্যক্ষদর্শীরা খবর দেয় তেলিয়ামুড়া দমকল কর্মীদের। দমকল কর্মীরা ঘটনাস্থল থেকে গুরুতর আহত অবস্থায় ধীরেন্দ্র চন্দ্র দাসকে উদ্ধার করে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে আসে। বর্তমানে তার চিকিৎসা চলছে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে। এদিকে পুলিশ ঘাতক বাইকটিকে আটক করে বলে জানা গেছে।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha