Thursday, October 15, 2026
বাড়ি রাজ্য মহাকুম্ভের অমৃত জল বিতরণ

মহাকুম্ভের অমৃত জল বিতরণ

মহাকুম্ভের অমৃত জল বিতরণ

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৬ মার্চ :১৪৪ বছর পরে অনুষ্ঠিত হলো মহাকুম্ভ। আর সেখান থেকে পবিত্র গঙ্গা, যমুনা, সরস্বতীর জল নিয়ে এসেছে বিশ্ব হিন্দু পরিষদ। যারা বিভিন্ন কারণে আর্থিক কারণে পবিত্র মহাকুম্ভে যেতে পারেনি, তাদের জন্য এই পবিত্র অমৃত জল এনেছে বিশ্ব হিন্দু পরিষদ। ত্রিপুরার বিভিন্ন প্রান্তে এই জল বিতরণ করা হচ্ছে।

পশ্চিম জেলার উদ্যোগে রবিবার আগরতলা আনন্দময় কালীবাড়িতে বিশেষ পূজা-অর্চনার মাধ্যমে সাধারণ মানুষের কাছে বিতরণ করা হয় এই মহাকুম্ভের অমৃত জল।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha