Wednesday, October 14, 2026
বাড়ি রাজ্য ছেলের বিয়ের দিন রহস্যজনকভাবে মায়ের মৃত্যু

ছেলের বিয়ের দিন রহস্যজনকভাবে মায়ের মৃত্যু

ছেলের বিয়ের দিন রহস্যজনকভাবে মায়ের মৃত্যু

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১২ মার্চ : ছেলের বিয়ের দিন রহস্যজনকভাবে মায়ের মৃত্যু। গোটা এলাকা জুড়ে চাঞ্চল্য দেখা দিয়েছ। মৃতার নাম হেমলতা দাস। স্বামী মনিন্দ্র দাস। ঘটনা বুধবার তেলিয়ামুড়া থানাধীন গামাই বাড়ি এলাকায়। জানা যায়, গামাই বাড়ি এলাকার বাসিন্দা মনিন্দ্র দাসের স্ত্রী মৃত হেমলতা দাস স্বামী স্ত্রী মিলে থাকতেন এক বাড়িতে এবং ছেলেরা অন্য বাড়িতে থাকতেন।

বুধবার ছিল ছেলের বিয়ে। মৃত হেমলতা দাসের স্বামী মনিন্দ্র দাস ছেলের বিবাহের অনুষ্ঠানে ছেলের বাড়িতে চলে যায়। পরে মনিন্দ্র দাস বাড়িতে এসে দেখতে পায় অচৈতন্য অবস্থায় বাড়িতে পড়ে রয়েছে। সঙ্গে সঙ্গে হেমলতা দাসকে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে আসে। হাসপাতালে চিকিৎসক হেমলতা দাসকে মৃত বলে ঘোষণা করেন। এদিকে মৃতার স্বামী মনিন্দ্র দাস বলেন, হেমলতা দাস মানসিক ভারসাম্যহীন ছিলেন। তবে কি কারণে মারা গেছে সে বিষয়ে কোন কিছুই জানেন না স্বামী।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha