Saturday, October 17, 2026
বাড়ি রাজ্য বাইক ও লরির মধ্যে সংঘর্ষে আহত ১

বাইক ও লরির মধ্যে সংঘর্ষে আহত ১

বাইক ও লরির মধ্যে সংঘর্ষে আহত ১

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৭ ফেব্রুয়ারি : সিপাহীজলা জেলার জেলা শাসকের কোয়ার্টারের সামনে আগরতলা-সাব্রুম সড়কে বাইক ও লরির মধ্যে সংঘর্ষ। আহত হল বাইক চালক। ঘটনাস্থল থেকে পালিয়ে যায় লরি চালক।

জানা যায় TR-01AE-1629 নাম্বারের একটি লরি বিশ্রামগঞ্জের উদ্দেশ্যে যাওয়ার সময় সিপাহীজলা জেলাশাসকের কোয়ার্টারের সামনে নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে একটি বাইককে ধাক্কা মারে। পরে লরিটি একটি গাছে গিয়ে ধাক্কা মারে। দুর্ঘটনার সাথে সাথে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় লড়ি চালক। অপরদিকে আহত বাইক চালককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় দমকল বাহিনীর কর্মীরা।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha