Tuesday, October 13, 2026
বাড়ি রাজ্য মৎস্য ব্যবসায়ীর বাড়ি থেকে বাইক চুরি

মৎস্য ব্যবসায়ীর বাড়ি থেকে বাইক চুরি

মৎস্য ব্যবসায়ীর বাড়ি থেকে বাইক চুরি

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৯ ফেব্রুয়ারি : বিশ্রামগঞ্জ থানাধীন বড়জলা এলাকায় এক মৎস্য ব্যবসায়ের বাড়ি থেকে শনিবার গভীর রাতে বাইক চুরি করে নিয়ে যায় চোরের দল। বাইক মালিকের নাম ইন্দ্রজিৎ সরকার। রবিবার সকাল বেলায় ঘুম থেকে উঠে দেখতে পায় তার বাইকটি নেই। চোরের দল ঘরের দরজা ভেঙে ঘরে প্রবেশ করে বাইকটি নিয়ে পালিয়ে যায়।

বাইকের মালিক সকাল থেকে বিকেল পর্যন্ত দীর্ঘ খোঁজাখুঁজি করার পর বিশ্রামগঞ্জ থানায় লিখিত অভিযোগ জানিয়েছেন। এদিকে বিশ্রামগঞ্জ থানার পুলিশ অভিযোগ হাতে পেয়ে বাইকটি উদ্ধার করতে মাঠে নামে। জানা যায়, বিশ্রামগঞ্জ থানাধীন বিভিন্ন এলাকায় বর্তমানে ব্রাউন সুগার, ইয়াবা ট্যাবলেট, হিরোইনের ব্যবসা রমরমা।এ সমস্ত নেশা জাতীয় সামগ্রী সেবন করে নেশা কারবারীরা নেশার আসক্ত হয়ে পড়ছে। প্রতিনিয়ত নেশার টাকার জোগাড় করতে এই সমস্ত চুরির ঘটনা ঘটিয়ে যাচ্ছে বিভিন্ন বাড়ি ঘরে। থালাবাসন থেকে শুরু করে রাবার সিট চুরি করে নিয়ে যাচ্ছে। প্রশাসনের কাছে এই চোরদের সনাক্ত করে তাদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন এলাকাবাসী।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha