Wednesday, August 12, 2026
বাড়ি রাজ্য ত্রিপুরা সরকার নেশার বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি নিয়ে কাজ করছে : মন্ত্রী রতন লাল নাথ

ত্রিপুরা সরকার নেশার বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি নিয়ে কাজ করছে : মন্ত্রী রতন লাল নাথ

ত্রিপুরা সরকার নেশার বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি নিয়ে কাজ করছে : মন্ত্রী রতন লাল নাথ

আগরতলা, ২৯ জানুয়ারি (হি.স.) : ত্রিপুরা সরকার নেশার বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি নিয়ে কাজ করছে। তবে এই বিষয়ে শুধু প্রশাসন নয় সমাজের সব অংশের মানুষকে এগিয়ে আসতে হবে। বুধবার মোহনপুর বাজার নাট মন্দির প্রাঙ্গণে পশ্চিম ত্রিপুরা জেলাভিত্তিক সুসংহত স্বাস্থ্য শিবিরের উদ্বোধন করে কৃষি ও কৃষক কল্যাণমন্ত্রী রতনলাল নাথ একথা বলেন।

কৃষিমন্ত্রী কলেজে নেশার কুফল নিয়ে সচেতনতা শিবির আয়োজনের উপর গুরুত্ব আরোপ করেন। তিনি বলেন, রাজ্যে উন্নত স্বাস্থ্য পরিকাঠামো গড়ে তোলার উপর গুরুত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি উন্নত স্বাস্থ্য পরিষেবা জেলা, মহকুমা ও গ্রামস্তরেও সম্প্রসারণ করা হচ্ছে।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ত্রিপুরা এইডস কন্ট্রোল সোসাইটির প্রকল্প অধিকর্তা ডাঃ সমর্পিতা দত্ত, মোহনপুর পুরপরিষদের চেয়ারপার্সন অনিতা দেবনাথ, মোহনপুর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান রাকেশ দেব, পশ্চিম ত্রিপুরা জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডা. রঞ্জন বিশ্বাস প্রমুখ।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha