Wednesday, August 12, 2026
বাড়ি রাজ্য লিভার ও হৃদপিণ্ড সহ অঙ্গ প্রতিস্থাপন নিয়ে মুখ্যমন্ত্রী ওয়ার রুমে বৈঠক

লিভার ও হৃদপিণ্ড সহ অঙ্গ প্রতিস্থাপন নিয়ে মুখ্যমন্ত্রী ওয়ার রুমে বৈঠক

লিভার ও হৃদপিণ্ড সহ অঙ্গ প্রতিস্থাপন নিয়ে মুখ্যমন্ত্রী ওয়ার রুমে বৈঠক

আগরতলা, ২৯ জানুয়ারি (হি. স.) : ২০২৪ সালে আগরতলা সরকারি মেডিকেল কলেজ ও জিবিপি হাসপাতালে সফল কিডনি প্রতিস্থাপনের পর ত্রিপুরা সরকার অঙ্গদান এবং লিভার ও হৃদপিণ্ড প্রতিস্থাপন সহ অঙ্গ প্রতিস্থাপনের জন্য রোড ম্যাপ তৈরি করার সিদ্ধান্ত নিয়েছে।

অঙ্গদান এবং প্রতিস্থাপন প্রক্রিয়া জোরদার করার জন্য বুধবার মুখ্যমন্ত্রী ওয়ার রুমে মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহার পৌরহিত্যে একটি গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়। এই সভায় চেন্নাইয়ের মোহন ফাউন্ডেশন, নয়াদিল্লির এইমস এর কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তাছাড়া আগরতলা সরকারি মেডিকেল কলেজ ও জিবিপি হাসপাতালের চিকিৎসক এবং রাজ্য সরকারের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এদিনের সভায়, সিদ্ধান্ত নেওয়া হয়েছে আগরতলা সরকারি মেডিকেল কলেজ ও জিবিপি হাসপাতালের ইমিউনোলজি ল্যাবের ক্ষমতা বৃদ্ধি, টাস্ক ফোর্স গঠন এবং জীবিত কিংবা মৃত ব্যক্তিদের অঙ্গদানের গুরুত্ব সম্পর্কে জনসচেতনতা পরিচালনার জন্য টিম গঠন করা।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha