Wednesday, August 12, 2026
বাড়ি রাজ্য শিক্ষক নিযুক্তির দাবিতে সুতারমুড়া স্কুলের ছাত্রছাত্রীদের সড়ক অবরোধ আন্দোলন

শিক্ষক নিযুক্তির দাবিতে সুতারমুড়া স্কুলের ছাত্রছাত্রীদের সড়ক অবরোধ আন্দোলন

শিক্ষক নিযুক্তির দাবিতে সুতারমুড়া স্কুলের ছাত্রছাত্রীদের সড়ক অবরোধ আন্দোলন



স্যন্দন ডিজিটাল ডেস্ক: ২৮ জানুয়ারি   : শিক্ষক নিযুক্ত করা সহ বিভিন্ন দাবীতে ছাত্রছাত্রীরা পথ অবরোধ আন্দোলনে শামিল হল৷ ঘটনা মঙ্গলবার সিপাহীজলা জেলার বিশ্রামগঞ্জের সুতারমুড়া এলাকায়৷ ছাত্রছাত্রীদের সড়ক অবরোধ আন্দোলনে যান চলাচল বিঘ্নিত হয়৷ যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হয়েছে৷ পরে সংশ্লিষ্ট কতৃপক্ষের আশ্বাসে অবরোধ আন্দোলন প্রত্যাহার করা হয়েছে৷

জানা গিয়েছে, সুতারমুড়া দ্বাদশ শ্রেণি স্কুলে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত ছাত্রছাত্রীর সংখ্যা ১০৮ জন৷ মাত্র চারজন শিক্ষক শিক্ষিকা দিয়ে চলছে পঠন পাঠন৷ তাছাড়া স্কুলে নেই রাষ্ট্রবিজ্ঞান, ককবরক এবং ইংরেজি বিষয়ের শিক্ষক৷ স্কুলে নেই পরিশ্রুত পানীয় জলের সুব্যবস্থা এবং বাউন্ডারি ওয়াল৷ এইসমস্ত সমস্যা নিয়ে বহুবার স্কুলের প্রধান শিক্ষককে জানানো হয়েছে৷ কিন্ত, কোন সুফল পাওয়া যায়নি৷ শেষ পর্যন্ত বাধ্য হয়ে ছাত্রছাত্রীরা মঙ্গলবার সুতারমুড়া-লালসিংমুড়া সড়ক অবরোধ করে৷

অবরোধের খবর পেয়ে সেখানে পৌঁছে বিশ্রামগঞ্জ থানার পুলিশ৷ ছাত্রছাত্রীদের অবরোধ প্রত্যাহার করার জন্য পুলিশের তরফ থেকে বলা হলেও কোন কাজ হয়নি৷ অবশেষে জেলা শিক্ষা দপ্তরের আধিকারিক অ্যান্টনি দেববর্মা এবং চড়িলামের বিদ্যালয় পরিদর্শক উত্তম দেবনাথ ঘটনাস্থলে পৌঁছেন৷ ছাত্রছাত্রীদের আশ্বাস দেন যে সমস্যাগুলির দ্রুত সমাধান করা হবে৷ এই আশ্বাসের পর ছাত্রছাত্রীরা অবরোধ প্রত্যাহার করে নিয়েছে৷

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha