Saturday, August 15, 2026
বাড়ি রাজ্য নাশকতামূলক অগ্নিকাণ্ডের অভিযোগ

নাশকতামূলক অগ্নিকাণ্ডের অভিযোগ

নাশকতামূলক অগ্নিকাণ্ডের অভিযোগ

স্যন্দন প্রতিনিধি। আগরতলা। ২৪ জানুয়ারি : ভয়াবহ অগ্নিকাণ্ডের হাত থেকে অল্পেতে রক্ষা পেল এক গৃহস্থের বসত ঘর সহ রাবার বাগান। জানা গেছে, গোলাঘাটি বিধানসভার অন্তর্গত কাঞ্চনমালা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র সংলগ্ন খোকন আচার্য বৃহস্পতিবার রাত আনুমানিক বারোটার নাগাদ বসত ঘরের পাশে খরের গাদায় আগুন দেখতে পায়। কিছুক্ষণের মধ্যেই আগুন ভয়াবহ রূপ নেয়। আগুন দেখতে পেয়ে চিৎকার শুরু করে খোকন আচার্য সহ তার পরিবারের লোকজন। তাদের চিৎকারে ছুটে আসে পার্শ্ববর্তী বাড়ির লোকজন।

 খবর দেওয়া হয় আনন্দনগর অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীদের। খবর পেয়ে অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা একটি ইঞ্জিন নিয়ে ঘটনাস্থলে দ্রুত ছুটে এসে দীর্ঘক্ষন চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। শুক্রবার সকালে বাড়ির মালিক খোকন আচার্য সাংবাদিকদের জানিয়েছেন এটি নাশকতামূলক অগ্নিকাণ্ড। তিনি আরো জানিয়েছেন, খরগুলি গরুর জন্য রেখেছিলেন। ঘরের পাশে মোট তিনটি বড় বড় খরের গাদা ছিল তার মধ্যে একটি খরের গাদায় অগ্নিকান্ডের ঘটনায় সম্পূর্ণ খর নষ্ট হয়ে গেছে বলে জানিয়েছেন তিনি। তবে সময়মত অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা দমকলের ইঞ্জিন নিয়ে আসায় গোটা বাড়ি রক্ষা পেয়েছে।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha