Saturday, October 17, 2026
বাড়ি রাজ্য বটতলায় অগ্নিকাণ্ড

বটতলায় অগ্নিকাণ্ড

বটতলায় অগ্নিকাণ্ড

স্যন্দন প্রতিনিধি। আগরতলা। ১৯ জানুয়ারি : ভয়াবহ অগ্নিকাণ্ডের হাত থেকে অল্পতে রক্ষা বটতলা। ঘটনাটি ঘটেছে রবিবার দুপুরের নাগাদ। এদিন রাজধানীর বটতলা এলাকার এক প্লাস্টিক গোডাউনের পাশে আবর্জনার স্তূপে আগুন দেখতে পেয়ে খবর দেওয়া হয় দমকল কর্মীদের।

দমকল কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। আগরতলা ফায়ার স্টেশনের এক দমকল কর্মী জানান, হয়তো কেউ ধূমপান করে আবর্জনা স্তূপে ফেলেছিল, এর থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত। তবে আগুন বিস্তার লাভ করতে না পারায় গোডাউনে আগুন ছড়াতে পারেনি। এ ঘটনায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha