Thursday, October 15, 2026
বাড়ি রাজ্য নিখোঁজের ঘটনায় উত্তপ্ত পূর্ব গকুলনগর

নিখোঁজের ঘটনায় উত্তপ্ত পূর্ব গকুলনগর

নিখোঁজের ঘটনায় উত্তপ্ত পূর্ব গকুলনগর

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৭ জানুয়ারি :  গত ৩ জানুয়ারি জিবি হাসপাতাল থেকে নিখোঁজ হয় গোকুলনগর এলাকার উমেশ শিশু আবাসিকের আয়া কল্পনা দাস। জিবি ফাঁড়িতে নিখোঁজ ডায়েরি করা হলেও এখন পর্যন্ত কোন হদিস নেই নিখোঁজ আয়ার। তা নিয়ে মঙ্গলবার দুপুরে আচমকা শিশু হোম ঘেরাও করেন এলাকার মহিলারা। জানা গেছে গত ৩ বছর ধরে পূর্ব গকুলনগর এলাকার উমেশ চাইল্ড হোমে কর্মরত ছিল কল্পনা দাস নামে এই মাঝ বয়সি মহিলা। হোমের একটি শিশু অসুস্থ হলে রাজধানী আগরতলা জিবি হাসপাতাল শিশুটিকে ভর্তি করা হয়।

 শিশুটির দেখাশোনার জন্য উমেশ চাইল্ড হোমের পক্ষ থেকে কল্পনা দাসকে জিবি হাসপাতালে পাঠানো হয়। গত ৩ জানুয়ারি হাসপাতালের পক্ষ থেকে শিশুটিকে ছুটি দেওয়া সময় হাসপাতালের শিশু বিভাগের ওয়ার্ড থেকে নিখোঁজ হয় কল্পনা। হোমে কর্তৃপক্ষের পক্ষ থেকে জিবি ফাঁড়ি থানায় একটি নিখোঁজ ডায়েরি করা হয়। এদিকে মেয়েকে না পেয়ে দিশেহারা হয়ে পড়ে মেয়ের মা বাবা। মঙ্গলবার এলাকার সমস্ত মহিলারা শিশু হোমের মূল ফটকের সামনে একত্রিত হয়। উত্তেজিত হয়ে পড়ে গোটা এলাকা। খবর পেয়ে ছুটে আসে বিশালগড় থানার পুলিশ। তারা চাইল্ড হোমের আধিকারিকদের সঙ্গে কথা বলে নিখোঁজ মহিলা উদ্ধারের জন্য চেষ্টা করবেন বলে জানান বিশালগড় থানার ওসি। পরবর্তী সময় এলাকার উত্তেজিত মহিলাদের নিয়ন্ত্রণে আনে পুলিশ। এখন দেখার বিষয় কত দ্রুত নিখোঁজ মহিলা উদ্ধার হয়।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha