Saturday, October 17, 2026
বাড়ি রাজ্য ৫ মানব পাচারকারীকে গ্রেপ্তার

৫ মানব পাচারকারীকে গ্রেপ্তার

৫ মানব পাচারকারীকে গ্রেপ্তার

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৬ জানুয়ারি : রবিবার গভীর রাতে আগরতলা জিআরপি থানার পুলিশ

গোপন সংবাদের ভিত্তিতে বিশালগড় মহকুমা থেকে পাঁচজন ৫ মানব পাচারকারীকে গ্রেপ্তার করে। ধৃতদের বিরুদ্ধে আগরতলা জিআরপি থানায় মামলা রয়েছে।

পুরাতল রাজনগর, কাইয়াডেফা, হরিহরদোলা ও কোনাবন এলাকা থেকে মধুপুর থানা, বিএসএফ ও গোয়েন্দা শাখার সহযোগিতা নিয়ে আগরতলা জিআরপি থানার পুলিশ রবিবার রাতে এই মানব পাচারকারিদের গ্রেপ্তার করে। ধৃতরা হল উত্তর কৈয়াডেপার জয়ন্ত দাস, সমীর দাস, গৌর চাঁদ দেবনাথ ওরফে সানু, পুরাতল রাজনগর এলাকার জাকির হোসাইন ও মবিন মিয়া।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha