Saturday, August 15, 2026
বাড়ি রাজ্য ভারতের কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠা দিবস উদযাপন

ভারতের কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠা দিবস উদযাপন

ভারতের কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠা দিবস উদযাপন

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৬ ডিসেম্বর : বৃহস্পতিবার যথাযোগ্য মর্যাদার সহিত পালন করা হয় ভারতের কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠা দিবস। রাজধানির কৃষ্ণনগরস্থিত সিপিআই অফিসের সামনে দিনটি পালন করা হয়। সেখানে এইদিন দলের প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে দলীয় পতাকা উত্তোলন করা হয়। উপস্থিত ছিলেন সিপিআই-র রাজ্য সম্পাদক যুধিষ্ঠির দাস, সহ সম্পাদক মিলন বৈদ্য সহ অন্যান্যরা।

 দলের রাজ্য সহ সম্পাদক মিলন বৈদ্য জানান বৃহস্পতিবার ভারতের কমিউনিস্ট পার্টি ১০০ তম বছরে পা দিয়েছে। ১৯২৫ সালের ২৬ ডিসেম্বর উত্তর প্রদেশের কানপুর শহরে ভারতের কমিউনিস্ট পার্টির জন্ম হয়। বিভিন্ন সময় বিভিন্ন সরকার ভারতের কমিউনিস্ট পার্টিকে বাজেয়াপ্ত ঘোষণা করেছে। ভারতের কমিউনিস্ট পার্টি একটা শোষণ মুক্ত সমাজ গড়ার লক্ষ্যে লড়াই করে যাচ্ছে।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha