Friday, October 16, 2026
বাড়ি রাজ্য নিগমের নির্বাচিত জনপ্রতিনিধিদের প্রশিক্ষণ শিবির

নিগমের নির্বাচিত জনপ্রতিনিধিদের প্রশিক্ষণ শিবির

নিগমের নির্বাচিত জনপ্রতিনিধিদের প্রশিক্ষণ শিবির

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৭ ডিসেম্বর : শনিবার স্মার্ট সিটি প্রকল্পের অধীন পুর নিগমের নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে জল, স্যানিটেশন এবং হাইজিন মান বিষয়ক সিনেটাইজেশন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, কমিশনার শৈলেশ কুমার যাদব সহ অন্যান্যরা।

আগরতলা পুর নিগমের কমিশনার শৈলেশ কুমার যাদব বলেন, জল পরিষ্কার, জল সঞ্চয় এবং আগরতলা শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার উপর বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলরদের নিয়ে এই প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হয়। ইংল্যান্ড থেকে এসেছেন প্রশিক্ষকরা। তারা কাউন্সিলর এবং কর্পোরেটরদের প্রশিক্ষণ দেবে। দুপুর ২ টা পর্যন্ত চলবে এই প্রশিক্ষণ শিবির বলে জানান তিনি।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha