Thursday, October 15, 2026
বাড়ি রাজ্য বাংলাদেশের সাথে আমদানি রপ্তানি বাণিজ্য বন্ধের হুশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী

বাংলাদেশের সাথে আমদানি রপ্তানি বাণিজ্য বন্ধের হুশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী

বাংলাদেশের সাথে আমদানি রপ্তানি বাণিজ্য বন্ধের হুশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৯ নভেম্ববর : বাংলাদেশের সাথে প্রয়োজনে আগামী দিনে আমদানি রপ্তানি বাণিজ্য বন্ধের হুশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। শুক্রবার সাংবাদিকদের এক প্রশ্নের জবাব দিতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন বর্তমানে বাংলাদেশে যা হচ্ছে তা মেনে নেওয়া যায় না। বাংলাদেশে সংখ্যা লঘুদের উপর অমানবিক অত্যাচার চালানো হচ্ছে। বাংলাদেশে সংখ্যা লঘুদের নিরাপত্তার দাবি জানান। তিনি আরও বলেন বাংলাদেশে অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর তিনি দিল্লির সাথে যোগাযোগ রেখে চলেছেন।

 রাজ্যের সিমান্ত এলাকা গুলি দিয়ে যেন বাংলাদেশী নাগরিকরা অনুপ্রবেশ করতে না পারে সেই দিকে লক্ষ্য রাখার জন্য আরক্ষা প্রশাসনকে নির্দেশ দিয়েছেন। বাংলাদেশের সাথে আমদানি রপ্তানি বাণিজ্য বন্ধের বিষয়ে প্রশ্ন করা হলে মুখ্যমন্ত্রী জানান এখনো পর্যন্ত এই বিষয়ে কোন সিদ্ধান্ত গ্রহণ করা হয় নি। তবে প্রয়োজনে আগামী দিনে এই সিদ্ধান্ত গ্রহণ করা হতে পারে।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha