Friday, October 16, 2026
বাড়ি রাজ্য স্ত্রী ও শাশুড়িকে হত্যার ঘটনার পুনঃনির্মাণ করে দেখাল অভিযুক্ত

স্ত্রী ও শাশুড়িকে হত্যার ঘটনার পুনঃনির্মাণ করে দেখাল অভিযুক্ত

স্ত্রী ও শাশুড়িকে হত্যার ঘটনার পুনঃনির্মাণ করে দেখাল অভিযুক্ত

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১০ নভেম্বর : স্ত্রী ও শাশুড়িকে হত্যার ঘটনার পুনঃনির্মাণ করে দেখাল অভিযুক্ত। ১৩ অক্টোবর মধুপুর থানার অন্তর্গত খামারহাটি এলাকার সমরজিৎ চৌধুরী আমতলী থানার অন্তর্গত ওএনজিসি নেতাজি নগর এলাকায় শশুর বাড়িতে গিয়ে তার স্ত্রী তনুশ্রী চৌধুরী ও শাশুড়ি সুমা আচার্যকে ধারালো দা দিয়ে কুপিয়ে হত্যা করে। ঘটনার দিনই পুলিশ গ্রেপ্তার করে অভিযুক্ত সমরজিৎ চৌধুরীকে।

তার বিরুদ্ধে আমতলি থানায় খুনের মামলা দায়ের করে ঘটনার তদন্ত শুরু করে পুলিশ। পুলিশের নিকট স্ত্রী ও শাশুড়িকে খুনের বিষয়ে স্বীকার করে অভিযুক্ত সমরজিৎ চৌধুরী। ৭  নভেম্বর আদালত অভিযুক্ত সমরজিৎ চৌধুরীকে চার দিনের পুলিশ রিমান্ডের নির্দেশ দেয়। পুলিশ রিমান্ড চলাকালীন সময় রবিবার দুপুরে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অনিন্দ্য চক্রবর্তীর উপস্থিতিতে স্ত্রী ও শাশুড়িকে খুনের ঘটনার পুনঃনির্মাণ করে দেখায় অভিযুক্ত। সমরজিৎ চৌধুরীকে এইদিন নেতাজি নগরস্থিত তার শ্বশুর বাড়িতে অর্থাৎ ঘটনাস্থলে নিয়ে যাওয়া হয়। সেখানে সে সকলের সামনে ঘটনার পুনঃনির্মাণ করে দেখায়।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha