Saturday, August 15, 2026
বাড়ি রাজ্য বাড়ির লোকের অবর্তমানে দুঃসাহসিক চুরি, গ্রেপ্তার ১

বাড়ির লোকের অবর্তমানে দুঃসাহসিক চুরি, গ্রেপ্তার ১

বাড়ির লোকের অবর্তমানে দুঃসাহসিক চুরি, গ্রেপ্তার ১

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২১ অক্টোবর :    নারাউড়া এলাকায় এক বিএসএফ জওয়ানের বাড়িতে দুঃসাহসিক চুরি কান্ড সংগঠিত করল চোরের দল। ঘরের দরজার তালা ভেঙে ঘরের মধ্যে প্রবেশ করে সাবল দিয়ে সুকেশ ভেঙ্গে ১১ ভরি স্বর্ণালংকার সহ নগদ ১১ হাজার টাকা নিয়ে চম্পট দেয় চোরের দল। জানা যায় বিএসএফ জওয়ান মনোরঞ্জন ঘোষ ও তার সহধর্মিনীকে নিয়ে বড় মেয়ের বাড়িতে রবিবার বেড়াতে গিয়েছিলেন।

সোমবার সকালে এসে বাড়িতে এমন অবস্থা দেখে কান্নায় ভেঙে পড়েন। খবর দেয় বিশালগড় থানায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে আসে। চুরির ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে বিশালগড় থানার পুলিশ সন্দেহজনক এলাকায় নবী মিয়া নামে এক ব্যক্তিকে আটক করে থানায় নিয়ে যায়। তার বিরুদ্ধে অভিযোগ বেশ কিছুদিন পূর্বে নবী মিয়া বিএসএফ জওয়ান মনোরঞ্জন ঘোষের বাড়িতে কোন এক বিষয়কে কেন্দ্র করে বাড়িতে লুটপাট চালানোর হুমকি দেয়।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha