Monday, August 10, 2026
বাড়ি রাজ্য দশমীর রাতে খুন

দশমীর রাতে খুন

দশমীর রাতে খুন

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৬ অক্টোবর : উদ্ধার এক ব্যক্তির মৃতদেহ। মৃতদেহটি উদ্ধার হয় শনিবার সকালে সিধাই থানাধীন ছেচুরিয়ার সাহা পাড়া এলাকা থেকে উদ্ধার অগ্নিদগ্ধ অবস্থায়। স্থানীয়রা রাবার বাগানে কাজ করতে গিয়ে মৃতদেহটি দেখতে পায়। সাথে সাথে খবর দেওয়া হয় সিধাই থানার পুলিশকে। দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ। মৃতদেহটি শনাক্ত করা সম্ভব হয়নি।

 মৃতদেহের পাশে রক্তের দাগ ও খালি মদের বোতল পড়ে রয়েছে। ধারণা করা হচ্ছে মদের আসরে খুন করা হয়েছে ঐ ব্যক্তিকে। তারপর প্রমাণ লোপাটের জন্য আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে মৃতদেহ। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। এখন দেখার পুলিশের তদন্তে কি রহস্য বেরিয়ে আসে। মৃতের পরিবারের দাবি পুলিশ অবিলম্বে বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করুক। শোকের ছায়া নেমে আসে মৃতের পরিবারের মধ্যে।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha