Wednesday, August 12, 2026
বাড়ি রাজ্য কদমতলার ঘটনার পেছনে মুখ্যমন্ত্রীর ব্যর্থতা দায়ী করলেন সুদীপ

কদমতলার ঘটনার পেছনে মুখ্যমন্ত্রীর ব্যর্থতা দায়ী করলেন সুদীপ

কদমতলার ঘটনার পেছনে মুখ্যমন্ত্রীর ব্যর্থতা দায়ী করলেন সুদীপ

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৭ অক্টোবর : রাজ্যে দাঙ্গা তৈরি করার জন্য বিজেপি দীর্ঘদিন ধরে ষড়যন্ত্র করছে। গন্ডাছড়া, রানীরবাজারে দুই সম্প্রদায় এবং জাতি জনজাতির মধ্যে দাঙ্গা লাগাতে ব্যর্থ হয়েছে তারা। এখন কদমতলায় দুই সম্প্রদায়ের মধ্যে দাঙ্গা তৈরি করার জন্য চেষ্টা করছে। কিন্তু এবারও তারা গণতন্ত্র প্রিয় মানুষের কাছে ব্যর্থ হবে। তাদের কোনভাবেই সফল হতে দেবে না শান্তি প্রিয় মানুষ। সোমবার দূর্গা পূজার চাঁদা নিয়ে অগ্নিগর্ভ কদমতলা প্রসঙ্গে প্রতিক্রিয়া দিতে গিয়ে এমনটাই বললেন বিধায়ক সুদীপ রায় বর্মন।

তিনি আরো বলেন, রাজ্যজুড়ে এক অমঙ্গলের ছায়া পড়ে আছে। এই অমঙ্গল কাটিয়ে উঠতে সকলকে রাস্তায় নামতে হবে। দুর্গাপূজা নিয়ে কদম তলায় যা ঘটেছে তা অত্যন্ত নিন্দা জনক। কারণ দুর্গাপূজা সার্বজনীন। যুগ যুগ ধরে মানুষ শান্তিপূর্ণভাবে সব অংশের মানুষ মায়ের আরাধনায় ব্রতী হয়। কিন্তু এ ধরনের দৃশ্য কখনো আগে দেখা যায়নি। বিজেপি নেতৃত্বাধীন সরকারের আমলে এগুলি ঘটছে রাজ্যে। কদমতলায় যে ঘটনাটি ঘটেছে তার পেছনে বড় ষড়যন্ত্র করেছে শাসক দল। পরিস্থিতি উত্তপ্ত করার জন্য ধর্মনগর থেকে লোক নিয়ে গেছে তারা।

পুলিশের ভূমিকা নিয়ে তিনি আরো বলেন, এই সরকারের প্রথম থেকেই পুলিশ নতজানু। স্বাধীনভাবে পুলিশকে কাজ করতে দেয় না এই সরকার। কদমতলায় যা ঘটছে সবটাই পুলিশের সামনে ঘটছে। রবিবার ঘটনার শুরুতেই যদি পুলিশ পদক্ষেপ নিতে তাহলে এমন পরিস্থিতি সৃষ্টি হতো না। তাই এর জন্য দায়ী স্বরাষ্ট্রমন্ত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। মুখ্যমন্ত্রীকে স্বীকার করতে হবে তিনি পুরোপুরি ব্যর্থ রাজ্যের আইন শৃঙ্খলা রক্ষার জন্য এই কাজে।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha