Thursday, August 13, 2026
বাড়ি রাজ্য বাদল শীল খুনের ঘটনায় ধৃত আরো ৩

বাদল শীল খুনের ঘটনায় ধৃত আরো ৩

বাদল শীল খুনের ঘটনায় ধৃত আরো ৩

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৪ সেপ্টেম্বর : গত পঞ্চায়েত নির্বাচনের সিপিআইএম প্রার্থী বাদল শীল হত্যা মামলায় অভিযুক্ত আরো তিনজনকে গ্রেপ্তার করলো বিলোনিয়া মহকুমা রাজনগর পি আর বাড়ী থানার পুলিশ। মোট সাত জনের বিরুদ্ধে মামলা হয়। পুলিশ এই নিয়ে মোট ছয়জনকে গ্ৰেপ্তার করে পুলিশ। আজ দুপুর সাড়ে বারোটা নাগাদ পুলিশ রিমান্ড চেয়ে হত্যা মামলায় জড়িত ধৃত তিন জনকে বিলোনিয়া আদালতে সোপর্দ করে পুলিশ।

 রাজনগর পিআর বাড়ি থানার পুলিশ গোপন খবরের ভিত্তিতে গত সোমবার রাতে বিলোনিয়া মহকুমার রাজনগর পিআর বাড়ি থানাধীন গৌরাঙ্গ বাজার ও ভৈরব নগর এলাকায় অভিযান চালিয়ে বিশু দাস, বাবুল দাস ও জগস্বর দাসকে পুলিশ গ্ৰেপ্তার করে। উল্লেখ্য,গত ১২ জুলাই সন্ধ্যায়  চোত্তাখলা বাজারে দুর্বৃত্তরা হামলা বাদল শীলকে । সেই সময়ে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে দক্ষিন ত্রিপুরা জেলা পরিষদের চার নং আসনের সিপিআইএম প্রার্থী ছিলেন বাদল শীল। গুরুত্বর আহত অবস্থায় বাদল শীল আগরতলা জিবি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ১৩ জুলাই প্রয়াত হন।

 বিস্তিত ঘটনা জানিয়ে পি আর বাড়ী থানায় বাদল শীল হত্যার সাথে যুক্ত সাত জনের নাম ঠিকানা দিয়ে  মামলা দায়ের করে বাদল শীলের পরিবার। অমল দাস বর্তমানে আদালতের নির্দেশে জেল হেফাজতে রয়েছে। এরপর পুলিশ আরো রিংকু পোদ্দার  ও প্রদীপ নমঃকে গ্ৰেপ্তার করে। এরাও আদালতের নির্দেশে জেল হেফাজতে রয়েছে। গত সোমবার রাতে পুলিশ আরো তিন জনকে আটক করে। মোট ছয় জনকে আটক করে। আরো একজন অভিযুক্ত অধরা।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha