Wednesday, August 12, 2026
বাড়ি রাজ্য অবসরপ্রাপ্ত সেনার বিরুদ্ধে নাবালিকা শ্লীলতাহানির অভিযোগ

অবসরপ্রাপ্ত সেনার বিরুদ্ধে নাবালিকা শ্লীলতাহানির অভিযোগ

অবসরপ্রাপ্ত সেনার বিরুদ্ধে নাবালিকা শ্লীলতাহানির অভিযোগ

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৬ সেপ্টেম্বর : অবসরপ্রাপ্ত এক সেনা কর্মীর বিরুদ্ধে নাবালিকা শ্লীলতাহানির অভিযোগ উঠেছে! অভিযোগ কৈলাশহর মহিলা থানা এলাকায় নয় বছরের এই নাবালিকাকে বাড়ির সামনে থেকে তোলে নিয়ে শ্লীলতাহানি করেছে অভিযুক্ত অবসরপ্রাপ্ত সেনা কর্মী। পুলিশ অভিযুক্ত অবসরপ্রাপ্ত সেনা কর্মীকে আটক করে আদালতে প্রেরণ করেছে।

 ঘটনা সম্পর্কে কৈলাসহর মহিলা থানার ওসি রিপিতা ভট্টাচার্য জানান, রবিবার রাতে মহিলা থানায় এক লিখিত অভিযোগ মূলে অবসরপ্রাপ্ত সেনা বাবুসেনা শর্মাকে পুলিশ গ্রেফতার করে। আটক ব্যক্তি বাবু সেনা শর্মা নয় বছরের এক নাবালিকাকে নিজ বাড়ি থেকে তোলে নিয়ে গিয়ে শ্লীলতাহানি করেছে বলে নাবালিকার মা থানায় লিখিত ভাবে জানায়। এখন দেখার বিষয় অভিযুক্ত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের পর পুলিশের কাছে কি তথ্য উঠে আসে। নাবালিকার সাথে শ্লীলতাহানির ঘটনায় গোটা কৈলাসহরে তীব্র চাঞ্চল্য বিরাজ করছে।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha