Tuesday, October 13, 2026
বাড়ি রাজ্য ককবরক ভাষার স্বীকৃতি দাবিতে রাজ্যপালের দারস্থ টিএসএফ

ককবরক ভাষার স্বীকৃতি দাবিতে রাজ্যপালের দারস্থ টিএসএফ

ককবরক ভাষার স্বীকৃতি দাবিতে রাজ্যপালের দারস্থ টিএসএফ

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১১ সেপ্টেম্বর : ককবরক ভাষার স্বীকৃতির দাবি নিয়ে বুধবার তিপ্রা স্টুডেন্ট ফেডারেশনের পক্ষ থেকে এক প্রতিনিধি দল রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নাল্লুর সাথে সাক্ষাৎ করে। প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন তিপ্রা স্টুডেন্ট ফেডারেশনের সাধারণ সম্পাদক হামলু জমাতিয়া সহ অন্যান্যরা।

 প্রতিনিধি দলের সদস্যরা এইদিন রাজ ভবনে গিয়ে রাজ্য পালের হাতে স্মারক লিপি তুলে দেন। তিপ্রা স্টুডেন্ট ফেডারেশনের সাধারণ সম্পাদক  হামলু জমাতিয়া জানান তাদের দীর্ঘ দিনের দাবি রোমান স্ক্রিপ্টে ককবরক ভাষার স্বীকৃতি প্রদান করা। এই দাবি নিয়ে এইদিন ওনারা রাজ্য পালের সাথে কথা বলেছেন।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha